| ২৬ মার্চ ২০২০ | ৮:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 846 বার
কোভিড-১৯ থেকে সেরে ওঠা ১২ জন রোগীর ফুসফুস সম্প্রতি পরীক্ষা করে দেখেছেন হংকংয়ের গবেষকরা৷ এর মধ্য়ে দুই-তিনজনের ফুসফুসের কার্যকারিতা কমেছে বলে প্রমাণ পেয়েছেন তারা৷
কম্পিউটার টোমোগ্রাফিতে তাঁদের ফুসফুসে তরল ও ময়লাভর্তি ঝিল্লি বা থলি পাওয়া গেছে৷
হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালের ইনফেকশাস ডিজিজেস সেন্টারের মেডিকেল ডাইরেক্টর ডা. ওয়েন সাঙ তাক-ইন জানান, ‘‘রোগ সেরে গেলেও করোনার কারণে ফুসফুসের কার্যকারিতা ২০ থেকে ৩০ শতাংশ কমে যেতে পারে৷’’
এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে উহান বিশ্ৱবিদ্য়ালয়ের ঝংনাম হাসপাতালের বিজ্ঞানীরা ১৪০ জন রোগীর ফুসফুস পরীক্ষা করেছিলেন৷ এই সময় তাঁরা প্রতিটি রোগীর দুটি ফুসফুসেই ‘গ্রাউন্ড গ্লাস অপাসিটি’র খোঁজ পেয়েছিলেন৷
অর্থাৎ, দুটি গবেষণাতেই করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠলেও তাঁদের ফুসফুসের কার্যকারিতা কমার তথ্য় পাওয়া গেছে৷
তবে সুস্থ হয়ে ওঠা রোগীদের ফুসফুসে কোনো দাগ বা ক্ষত তৈরি হয় কিনা, তা নিশ্চিত হতে আরো পরীক্ষা করতে হবে৷ কারণ, এমন দাগ ফুসফুসের ক্ষতি করতে পারে৷ ফলে অক্সিজেন চলাচল ব্য়াহত হয়ে শ্ৱাসকষ্ট দেখা দিতে পারে৷
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||