| ২৯ মার্চ ২০২০ | ৫:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 734 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকারগুলোর প্রদত্ত তথ্য অনুযায়ী, আজ রাত ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে নতুন করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল কমপক্ষে ১৫২ জন বলে জানা গেছে।
এ নিয়ে এখন জাপানে নিশ্চিতভাবে সংক্রমিত ব্যক্তির সংখ্যা কমপক্ষে ১ হাজার ৬৭৬ জনে উন্নীত হয়েছে। এই সংখ্যার মধ্যে, বিমান বন্দরে পৌঁছানোর পর পরীক্ষা করে সংক্রমিত বলে পাওয়া গেছে এমন ব্যক্তি এবং ভাড়া করা বিমানে চড়ে চীনের হুবেই প্রদেশ থেকে প্রত্যাগত ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রমোদ তরী ডায়মন্ড প্রিন্সেসের যাত্রীদের ৭১২টি ঘটনাসহ সংক্রমণের মোট সংখ্যা ২ হাজার ৩৮৮ জন ছাড়িয়ে যায়। এ পর্যন্ত জাপান, প্রমোদ তরীর ১০ জনসহ করোনাভাইরাসে মৃত ব্যক্তির সংখ্যা ৬৩ জন বলে নিশ্চিত করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||