| ২১ এপ্রিল ২০২০ | ১০:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 735 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রী কাতো কাৎসুনোবু করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী সামাল দিতে বিশ্বব্যাপী চালানো প্রচেষ্টায় নেতৃত্ব দেয়ার জন্য ২০টি প্রধান প্রধান অর্থনীতির দেশের গ্রুপ বা জি-২০’র প্রতি আহ্বান জানিয়েছেন।
কাতো রবিবার জি-২০’ভুক্ত দেশের স্বাস্থ্য মন্ত্রীদের সাথে এক টেলিকনফারেন্সে এই আহ্বান জানান। এ বৈঠকটি মূলত এই গ্রুপের বর্তমান সভাপতি দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কাতো বলেন, এই ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বিশ্বে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জি-২০’ভুক্ত দেশগুলোর প্রতি চিকিৎসা ব্যবস্থার উন্নতি এবং চিকিৎসা ও প্রতিষেধক উন্নয়নের জন্য তিনি আহ্বান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস অ্যাডহানোম গেব্রেইয়েসাসও এই বৈঠকে যোগ দেন।
তিনি জোর দিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সেবা ব্যবস্থা থাকা আফ্রিকা এবং অন্যান্য দেশ “দুর্বল সরবরাহ চেইন”এর কারণে “মারাত্মক সরবরাহের ঘাটতি”র মুখোমুখি হচ্ছে।
তেদ্রোস উৎপাদন বৃদ্ধি এবং প্রয়োজনীয় সরবরাহের “সমতাপূর্ণ বিতরণ”এর জন্য একসাথে কাজ করার আহ্বান জি-২০’ভুক্ত দেশগুলোর প্রতি জানান।
তিনি বাণিজ্য বাধা সরানোর জন্যও আহ্বান জানান যাকে তিনি “স্বাস্থ্য কর্মী ও তাদের রুগীদের ঝুঁকির মুখে ফেলা” বলে উল্লেখ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||