• শিরোনাম

    জাপানি বিশেষজ্ঞরা বিধিনিষেধ দীর্ঘায়িত করার পক্ষে

    | ০১ মে ২০২০ | ১১:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 582 বার

    জাপানি বিশেষজ্ঞরা বিধিনিষেধ দীর্ঘায়িত করার পক্ষে

    জাপানের অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বলেছেন, যে বিশেষজ্ঞরা চাইছেন, করোনাভাইরাসের সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়া রোধ করার জন্য সামাজিক বিধিনিষেধ বলবৎ থাকুক। নিশিমুরা হচ্ছেন বৈশ্বিক মহামারী মোকাবিলার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

    এই মহামারীর পরিস্থিতি মূল্যায়নের জন্য আয়োজিত বিশেষজ্ঞদের প্যানেলের সাথে এক বৈঠকের পরে নিশিমুরা শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপ করেন।

    দেশজুড়ে আরোপিত জরুরি অবস্থার মেয়াদ মে মাসের ৬ তারিখে শেষ হয়ে যাওয়ার পর আরও প্রায় ১ মাস সরকার তা সম্প্রসারণ করবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে।

    নিশিমুরা বলেন, প্যানেলের বিচার অনুযায়ী, নতুন করে সংক্রমিত হওয়ার হার কমছে। তাদের এই মূল্যায়ন সত্ত্বেও, নিশিমুরা বলেন, বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে, বাড়িতে থাকার নির্দেশ এবং অন্যান্য বিধিনিষেধ মানব সংস্পর্শ পর্যাপ্ত পরিমাণে কমার আগ পর্যন্ত শিথিল করা উচিত নয়।

    নিশিমুরা এও বলেন, বিশেষজ্ঞরা কিছু কিছু অঞ্চলে কঠোর বিধিনিষেধ বজায় রাখার পাশাপাশি অন্যান্য এলাকায় তা শিথিল করার প্রস্তাব করেন।
    তিনি আভাস দেন, বর্তমানে “সুনির্দিষ্ট সতর্কতা”-র আওতাধীন টোকিও এবং অন্য ১২টি জেলাকে কঠোর বিধিনিষেধের এক নীতির অধীনে রাখা হতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক