• শিরোনাম

    করোনাভাইরাসের এন্টিজেন পরীক্ষা অনুমোদন করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়

    | ১৪ মে ২০২০ | ২:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 804 বার

    করোনাভাইরাসের এন্টিজেন পরীক্ষা অনুমোদন করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসের সহজ ও দ্রুত এন্টিজেন পরীক্ষা অনুমোদন করেছে। মোট পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করে নিতে এটা সাহায্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    বুধবার অনুমোদন পাওয়া এই প্রক্রিয়ায় কাজে লাগানো একটি টেস্ট কিটের জন্য সনাতন পি সি আর পরীক্ষার মত বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না এবং প্রায় ৩০ মিনিটের মধ্যে ফলাফল এতে পাওয়া যাবে।

    স্বাস্থ্য কর্মীদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকায় যেসব চিকিৎসা কেন্দ্রে পি সি আর টেস্ট চালানো হচ্ছে এবং সংক্রমণ প্রতিরোধের ব্যাপক পদক্ষেপ যেখানে কার্যকর রয়েছে, সেসব কেন্দ্রেই কেবল এন্টিজেন পরীক্ষা করা হবে।

    কিছু সময়ের জন্য মূলত সংক্রমণের সংখ্যা যেখানে অনেক বেশি – টোকিও, ওসাকা এবং সেরকম অন্যান্য এলাকার নির্ধারিত কয়েকটি হাসপাতালে নতুন টেস্ট কিট ব্যবহার করা হবে।

    এন্টিজেন টেস্ট অপেক্ষাকৃত কম নির্ভুল এবং ভাইরাসের বাহককে তা চিহ্নিত নাও করতে পারে। ফলে পরীক্ষার ফলাফল যাদের বেলায় নেতিবাচক আসবে তাদেরকে পি সি আর টেস্ট নিতে বলা হবে।

    এন্টিজেন টেস্ট কিভাবে চালানো হবে এবং কাদের সেই পরীক্ষা নেয়া উচিৎ, সেসব বিষয়ে একটি নির্দেশিকা প্রচারের পরিকল্পনাও মন্ত্রণালয় করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক