| ১৯ মে ২০২০ | ৭:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 617 বার
করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র বার্ষিক অধিবেশন শুরু হয়েছে।
দু’দিন ব্যাপী এই অনলাইন বৈঠকে ১শ ৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মূল আলোচনার বিষয়গুলোর মধ্যে করোনাভাইরাসের টিকা উন্নয়নের পাশাপাশি চিকিৎসা সরবরাহ বিতরণে আন্তর্জাতিক সমন্বয় অন্তর্ভুক্ত আছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইসাস বলেন যে উচ্চ ঝুঁকি বজায় আছে এবং তাদের এক্ষেত্রে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
বৈঠকে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও’র বিরুদ্ধে চীনের প্রতি অতি-সমর্থনের অভিযোগ আনে। এছাড়া, সংস্থাটির প্রাদুর্ভাব বিষয়ক প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে ওয়াশিংটন।
অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। চীন যে উন্মুক্ত, স্বচ্ছ এবং দায়িত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়টি উল্লেখ করে তিনি তার দেশের এই সংকট সামাল দেয়ার পক্ষে কথা বলেন।
এসময়, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উন্নয়নশীল দেশগুলোকে দু’বছর জুড়ে ২শ কোটি ডলার সাহায্য দেয়ারও অঙ্গীকার করেন শি।
বৈঠকের আগে একটি বড় আলোচনার বিষয় ছিল, তাইওয়ান পর্যবেক্ষক হিসেবে এতে যোগ দিতে পারবে কিনা।
তাইওয়ানের কর্তৃপক্ষ বলেছে যে তারা কোন আমন্ত্রণ পায়নি। আর অধিবেশনের সভাপতি বলেন যে চলতি বছরের পরের দিকে অন্য এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||