| ১৯ জুন ২০২০ | ৫:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 761 বার
জাপান সরকার জানিয়েছে যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তকারী একটি অ্যাপ শুক্রবার থেকে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময়, করোনাভাইরাস মোকাবেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বলেন যে তিনি চান লোকজন এই অ্যাপটি যেন তাদের ফোনে ডাউনলোড করে। জীবন বাঁচাতে এটি সহায়ক হবে।
সফটওয়্যারটি স্মার্টফোন ব্যবহারকারীদের অ্যাপ থেকে এনক্রিপ্ট করা উপাত্ত রেকর্ড করবে যখন তারা একে অন্যের কাছাকাছি চলে আসে।
করোনাভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফলাফল যেসব ব্যবহারকারীদের, তাদের তথ্য নিবন্ধন করণের পর, সেই ব্যক্তির সংস্পর্শে আসার এক মিটারের মধ্যে অন্যান্য স্মার্টফোন ব্যবহারকারীদের কমপক্ষে ১৫ মিনিট ধরে সতর্ক করে দেয়া হবে।
নিশিমুরা ব্যাখ্যা করে বলেন যে ফোন নম্বর বা অবস্থানের মত এমন কোন উপাত্ত অ্যাপটিতে রেকর্ড করা হবে না যার মাধ্যমে ঐ ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||