• শিরোনাম

    টোকিওতে ৪ মে’র পর রবিবার করোনাভাইরাসে সর্বোচ্চ সংক্রমণ ৬০

    | ৩০ জুন ২০২০ | ৬:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 558 বার

    টোকিওতে ৪ মে’র পর রবিবার করোনাভাইরাসে সর্বোচ্চ সংক্রমণ ৬০

    টোকিও মেট্রোপলিটন সরকার বলছে, রবিবার রাজধানীতে করোনাভাইরাসের ৬০টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়। মে মাসের ২৫ তারিখে রাজধানীতে জরুরি অবস্থা তুলে নেয়ার পর এটি ছিল সর্বোচ্চ সংখ্যা।

    টোকিও’র কর্তৃপক্ষসমূহ বলছে, সংক্রমিত ব্যক্তিদের ব্যাপ্তি কিশোর বয়স থেকে ৭০’এর কোঠা এবং কিছু কিছু ক্ষেত্রে তা ৯০ কিংবা তারও বেশ বয়সী পর্যন্ত বিস্তৃত হয়েছে। তারা আরও বলেন যে নতুন নিশ্চিত সংক্রমিতদের মধ্যে প্রতি চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ এবং ৩০’এর কোঠায়।

    সংক্রমিতদের এক তৃতীয়াংশ ইতিপূর্বে সংক্রমিত ব্যক্তিদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন।

    আর অন্যদের দুই-তৃতীয়াংশ সংক্রমণের ঘটনার ক্ষেত্রে সংক্রমণের পথ অজানা।

    টোকিও’র কর্তৃপক্ষসমূহ এটিও উল্লেখ করেছে যে ৬০ জনের মধ্যে প্রায় অর্ধেক হলেন বার ও অন্যান্য নৈশকালীন স্থাপনার কর্মী বা ক্রেতা।

    রবিবার পর্যন্ত সংক্রমণের মোট সংখ্যা ৬ হাজার ১শ ১৩’তে উন্নীত হয় এবং এদিন কোন মৃত্যুর খবর জানা যায়নি।

    উল্লেখ্য, মে মাসের ৪ তারিখে ৮৭টি নিশ্চিত সংক্রমণের পর ৬০ ছিল টোকিও’র নতুন করোনাভাইরাস সংক্রমণ গণনার ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ সংখ্যা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক