• শিরোনাম

    জাপানের ৩০ শতাংশ চিকিৎসা কর্মী হতাশ ছিলেন: কোভিড-১৯ জরিপ

    | ০৮ জুলাই ২০২০ | ৭:৩১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 431 বার

    জাপানের ৩০ শতাংশ চিকিৎসা কর্মী হতাশ ছিলেন: কোভিড-১৯ জরিপ

    একটি জরিপে দেখা গেছে, করোনাভাইরাস সংশ্লিষ্ট রোগীদের নিয়ে কাজ করা জাপানের প্রায় ৩০ শতাংশ স্বাস্থ্যসেবা কর্মীরা হতাশায় ভুগেছিলেন।

    গত এপ্রিল ও মে মাসে দেশজুড়ে সংক্রমণের বিস্তার চলাকালীন জাপান রেড ক্রস চিকিৎসা কেন্দ্র এই জরিপটি চালায়। হাসপাতালটির প্রায় ৮শ ৫০ জন চিকিৎসক, নার্স এবং দাপ্তরিক কর্মী এতে অংশ নেন।

    জরিপে দেখা গেছে যে তাদের মধ্যে ২৭.৯ শতাংশ বা ২শ ৩৭ ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন।

    গতমাসের শেষভাগ পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রটি সন্দেহভাজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী’সহ মোট ২শ ১৮ রোগীকে ভর্তি করে, যাদের মধ্যে পরবর্তীতে ৭৬ জনের সংক্রমণ নিশ্চিত করা হয়। জরিপে অংশ নেয়া ইযুমো তাকেহিরো নামক এক চিকিৎসক বলেন, এই ভাইরাসের অনেক কিছুই অজানা।

    তিনি এটি উল্লেখ করেন যে চিকিৎসা কর্মীদের অজান্তে এই ভাইরাসের সংস্পর্শে আসার পাশাপাশি পরিবার ও রোগী’দের মত অন্যান্যদের মাঝে সেটি ছড়িয়ে দেয়ার সম্ভাবনা ছিল।

    তিনি বলেন, তাদের মানসিক অবস্থার নেপথ্যে এই বিষয়গুলো সম্ভবত ভূমিকা রেখেছিল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক