• শিরোনাম

    টোকিওতে সংক্রমণের বিস্তার নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

    | ১৫ জুলাই ২০২০ | ৭:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 383 বার

    টোকিওতে সংক্রমণের বিস্তার নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

    টোকিও মেট্রোপলিটন সরকারের জন্য কাজ করা বিশেষজ্ঞরা শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়া সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যাওয়া নিয়ে উদ্বেগের মাত্রা বৃদ্ধি করে নিয়েছেন। ভাইরাস ছড়িয়ে পড়ছে মনে হয় বলে উল্লেখ করার সময় কঠিন ভাষা তারা ব্যবহার করেছেন।

    বিশেষজ্ঞরা টোকিও মেট্রোপলিটন সরকারের চার ধাপের উদ্বেগ পরিমাপক হিসাব তৃতীয় থেকে চতুর্থ ধাপে উন্নীত করে নিয়েছেন।

    জুলাই মাসের ২ তারিখ থেকে শুরু করে শুধুমাত্র ৮ই জুলাই বাদে প্রতিদিন টোকিওতে শনাক্ত হওয়া নতুন সংক্রমণের হিসাব ১০০’র উপরে থাকার খবর পাওয়া যায়। ১২ই জুলাই পর্যন্ত টানা চারদিন নতুন সংক্রমণের সংখ্যা ছিল ২০০’র বেশি।

    ৮ই জুলাই থেকে ১৪ই জুলাই পর্যন্ত নতুন নিশ্চিত হওয়া প্রতিদিনের সাপ্তাহিক গড় হিসাব সর্বকালের সর্বোচ্চ ১৭৩.৭-এ পৌঁছায়। সেই সময়ে সংক্রমণের পথ শনাক্ত না হওয়া ঘটনার সংখ্যা ছিল পূর্ববর্তী সপ্তাহের চাইতে দ্বিগুণের কাছাকাছি। এসব হিসাবে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

    টোকিও’র গভর্নর কোইকে ইয়ুরিকো বুধবার সকালে বলেছেন যে ভাইরাস এখন ছড়িয়ে পড়ছে এবং বর্তমান পরিস্থিতি হচ্ছে খুবই উদ্বেগজনক।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক