• শিরোনাম

    বিদেশ থেকে করোনাভাইরাস টিকা সংগ্রহের কথা ভাবছে জাপান

    | ২২ জুলাই ২০২০ | ২:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 558 বার

    বিদেশ থেকে করোনাভাইরাস টিকা সংগ্রহের কথা ভাবছে জাপান

    বিদেশি উন্নয়নকারীদের তৈরি করা করোনাভাইরাস টিকা সংগ্রহের জন্য আলোচনার নেতৃত্ব দেয়ার লক্ষ্যে একটি নতুন দল গঠন করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

    স্বাস্থ্য মন্ত্রী কাতো কাৎসুনোবু সোমবার এই তথ্য উন্মোচন করেন যে দেশের জন্য টিকার চালান নিশ্চিতকরণ প্রচেষ্টার অংশ হিসেবে এই দল এবং ঔষধ কোম্পানিসমূহের মধ্যে আলোচনা অব্যাহত আছে।

    প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছোট জোট অংশীদার কোমেইতো’র কর্মকর্তাদের কাছ থেকে কাতো’র লিখিত প্রস্তাব পাওয়া এক বৈঠকে এই খবরটি জানা যায়।

    কোমেইতো’র কর্মকর্তারা উল্লেখ করেন যে এই ধরনের আলোচনার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর তুলনায় জাপান পিছিয়ে আছে। তারা সরকারের কাছে এই প্রচেষ্টা আরও জোরদারের জন্য আহ্বান জানান।

    কাতো এই আভাষ দিয়েছেন যে সবচেয়ে দ্রুত হলে আগামী বছরের শুরুর দিকে জাপানে করোনাভাইরাসের টিকা পাওয়া যাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক