| ০৭ আগস্ট ২০২০ | ৮:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 506 বার
টোকিও মহানগর কর্তৃপক্ষ জানিয়েছে যে, শুক্রবার বেলা ৩টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর নিশ্চিত সংখ্যা ছিল ৪৬২ জন।
গত শনিবারের পর থেকে এবারই প্রথম রাজধানীতে দৈনিক সংক্রমণের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেল।
টোকিও’তে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৫ হাজার ১০৭টিতে।
মহানগর কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, এই অত্যন্ত মারাত্মক পরিস্থিতির জন্য সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অপরিহার্য।
কর্মকর্তারা এই ভাইরাসের বিস্তার রোধে সহযোগিতা করার জন্য অধিবাসীদের টোকিও’র বাইরে ঘুরতে যাওয়া এবং গ্রীষ্মকালীন ছুটির মধ্যে রাতের বেলা বাইরে খেতে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||