• শিরোনাম

    টোকিওতে করোনাভাইরাসে ২১২টি নতুন সংক্রমণের ঘটনা

    | ২৪ আগস্ট ২০২০ | ১২:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে 403 বার

    টোকিওতে করোনাভাইরাসে ২১২টি নতুন সংক্রমণের ঘটনা

    টোকিও মহানগর সরকার, আজ বিকেল ৩টা নাগাদ টোকিওতে করোনাভাইরাসে নতুন ২১২টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।

    দৈনিক হিসেবে পরপর ৪র্থ দিনের মত সংক্রমণের সংখ্যা ২শ ছাড়িয়ে গেল।

    সংক্রমিতদের ৫১ শতাংশ বা ১০৯ জনের বয়স ২০ এবং ৩০এর কোঠায়।

    আজ পর্যন্ত টোকিওতে সংক্রমণের মোট সংখ্যা ১৯ হাজার ৩৩৩টিতে পৌঁছেছে।

    কর্মকর্তারা, টোকিওর সংক্রমণ পরিস্থিতিতে মারাত্মক অবস্থা বিরাজমান থাকায় উচ্চ সতর্কতা বজায় রেখে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    মহানগর সরকারের কর্মকর্তারা, টোকিওর বাইরে বা নিজেদের দেশের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকতে অথবা দলবদ্ধভাবে নৈশ ভোজে অংশ না নেয়ার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক