| ২৭ আগস্ট ২০২০ | ৫:২৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 611 বার
টোকিও’র মেট্রোপলিটন সরকার বলছে রাজধানীতে বৃহস্পতিবার করোনাভাইরাসের ২৫০টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন এটা হচ্ছে বেলা ৩টা পর্যন্ত পাওয়া প্রাথমিক হিসাব।
জাপানের রাজধানীতে এ নিয়ে টানা দু’দিন ২০০’র বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গেল। মোট সংক্রমণের সংখ্যা এটা ২০,০৯৬টিতে নিয়ে গেছে।