• শিরোনাম

    জাপানে অলিম্পিক ক্রীড়াবিদের জন্য ভাইরাস বিধিনিষেধ শিথিলের বিবেচনা

    | ০৬ সেপ্টেম্বর ২০২০ | ৪:১২ অপরাহ্ণ | পড়া হয়েছে 427 বার

    জাপানে অলিম্পিক ক্রীড়াবিদের জন্য ভাইরাস বিধিনিষেধ শিথিলের বিবেচনা

    আগামী বছর টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকে অংশ নিতে যাওয়া ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য করোনাভাইরাস সংশ্লিষ্ট বিধিনিষেধ শিথিল করার উপায় বিবেচনা করছে জাপান।

    বৈশ্বিক মহামারীর জন্য চলতি বছর এই ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করা হয়।

    গতকাল এ সম্পর্কিত সরকারি একটি টাস্কফোর্স নিজেদের প্রথম বৈঠক করে। টোকিও মেট্রোপলিটন সরকার এবং ২০২০ গেমসের আয়োজক কমিটির প্রতিনিধিরা এতে অংশ নেন।

    তারা অভিবাসন নিয়ন্ত্রণ ও পিসিআর পরীক্ষার পাশাপাশি হাসপাতাল ও জনস্বাস্থ্য কেন্দ্রগুলোর কার্যক্রমের বিধান নিয়ে আলোচনা করবেন।

    এছাড়া, সর্বসাধারণের উপস্থিতির স্থানসমূহের শিষ্টাচার ও নিয়মকানুন অবহিত করার উপায় নিয়েও তারা আলোচনা করবেন।

    সরকার সম্প্রতি ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের দু’সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বা আলাদা অবস্থানের নিয়ম থেকে অব্যাহতি দেয়ার একটি ভাবনা উত্থাপন করেছে। এর পরিবর্তে তাদের অলিম্পিক গ্রামে অবস্থান করে বাইরে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হবে।

    চলতি বছরের শেষ নাগাদ একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা করছে টাস্কফোর্স।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক