| ১৩ সেপ্টেম্বর ২০২০ | ১২:১৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 429 বার
বিমান সংস্থাগুলোর একটি বৈশ্বিক সমিতি, মারাত্মক পরিবহন সমস্যা এড়ানোর জন্য কোভিড-১৯ এর টিকা বিতরণের ক্ষেত্রে দ্রুত প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সরকারগুলোর কাছে আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি প্রায় ২শ ৯০টি বিমান সংস্থার সমন্বয়ে গঠিত। বুধবার প্রকাশ করা এক বিবৃতিতে তারা বলছে, বিমানের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার কারণে সব দেশে সম্ভবত টিকা নাও পৌঁছাতে পারে।
সমিতি বলছে, “৭শ ৮০ কোটি মানুষের কাছে শুধুমাত্র একটি টিকার ডোজের যোগান দিতে হলে ৮ হাজারটি ৭৪৭ কার্গো বিমান পূর্ণ হয়ে যাবে।”
এক্ষেত্রে, মালামাল পরিবহণকারী বিমানগুলোকে অগ্রাধিকার দেয়াসহ ক্রুদের কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ বাধ্যবাধ্যকতা থেকে অব্যাহতি দেয়ার মত বিশেষ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি সমিতি উল্লেখ করেছে।
তারা এও বলছে যে বৈশ্বিক বিমান পরিবহণ নেটওয়ার্কের মালামাল পরিবহনের সক্ষমতা হ্রাস পাওয়ার বিষয়টি অবশ্যই সরকারগুলোকে বিবেচনায় নিতে হবে। এর পাশাপাশি বিমান সংস্থাগুলো যে তাৎক্ষনিকভাবে অনেক বিমানকে চালু করতে পারবে না, সেই বিষয়েও তারা সতর্ক করে দিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||