| ১৭ নভেম্বর ২০১৯ | ২:১৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 678 বার
দক্ষিণ সুদানের ক্রীড়াবীদদের একটি দল, আসন্ন টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আরম্ভের আট মাসের বেশী সময় আগে প্রস্তুতি গ্রহণের জন্য জাপানে এসে পৌঁছেছেন।
গত বৃহস্পতিবার, তিনজন ক্রীড়াবিদ, একজন প্রতিবন্ধী ক্রীড়াবিদ এবং একজন প্রশিক্ষক টোকিওর উত্তরে অবস্থিত মায়েবাশি শহরে এসে পৌঁছান।
দক্ষিণ সুদান, দীর্ঘ গৃহযুদ্ধের পর ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। মায়েবাশি শহর, নিজ দেশে দুর্বল প্রশিক্ষণ স্থাপনার জন্য দীর্ঘ সময়ের জন্য দলটিকে স্বাগত জানায়।
আগামী সপ্তাহ থেকে ক্রীড়াবিদরা, ৪শ মিটার দৌড়বিদ মিযুকি ওবুচিসহ জাপানী প্রশিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণ আরম্ভ করবেন।
তিনি, টোকিও অলিম্পিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে দক্ষিণ সুদানের ক্রীড়াবিদদের দৃঢ় প্রত্যয় প্রত্যক্ষ করে তাঁদের সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেন বলে জানান।
১ হাজার ৫শ মিটার দূরত্বের দৌড়বিদ গুয়েম আব্রাহাম, নিজ দেশের প্রশিক্ষণের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন থাকলেও মায়েবাশিতে এইধরনের কোন উদ্বেগ নেই বলে মন্তব্য করেন
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||