| ০৪ অক্টোবর ২০২২ | ১১:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 123 বার
ব্যাংক অফ জাপান বা বিওজে’র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা “তানকান” জরিপে দেখা যাচ্ছে যে বৃহৎ উৎপাদকের মধ্যে টানা তৃতীয় ত্রৈমাসিকে ব্যবসায়িক মনোভাবের অবনতি হয়েছে ৷
বিশ্লেষকরা বলছেন, দুর্বল জাপানি মুদ্রা কোম্পানিগুলোর আমদানিকৃত কাঁচামালের ব্যয় তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, বিওজে আগস্টের শেষ দিক থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ৯ হাজারেরও বেশি কোম্পানিতে এই জরিপ চালায়।
বৃহৎ উৎপাদকের জন্য তানকান সূচক প্লাস ৮-এ এসে দাঁড়িয়েছে। এটি এর আগে জুন মাসে চালানো জরিপ থেকে এক পয়েন্ট কম।
এক্ষেত্রে, একটি পজিটিভ বা ধনাত্মক সংখ্যা এমন ইঙ্গিত দেয় যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করা কোম্পানির তুলনায় ব্যবসায়িক পরিস্থিতি ভালো বলে মনে করা কোম্পানির সংখ্যা বেশি।
উপকরণের মূল্যের ঊর্ধ্বগতি ব্যয় বাড়িয়ে দেয়ায় কোম্পানিগুলোর আয়ের উপর ক্রমশ চাপ সৃষ্টি হচ্ছে।
বৃহৎ অ-উৎপাদকদের ক্ষেত্রে তানকান সূচক এক পয়েন্ট বেড়ে ১৪-এ এসে দাঁড়িয়েছে, যা টানা দ্বিতীয়বারের মতো উন্নতি।
উল্লেখ্য, সংক্রমণের সংখ্যা হ্রাসের প্রতিক্রিয়া হিসাবে সরকার করোনভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করায়, তা আরও বেশি লোকজনকে বিনোদন এবং পানাহারের জন্য বাইরে যেতে উৎসাহিত করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||