| ০৯ অক্টোবর ২০২২ | ১০:৫৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 141 বার
গুগলের শীর্ষ নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, জাপানি প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বৈঠককালে জাপানে কোম্পানিটির কার্যক্রম পরিচালনায় তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
তারা দুজন গতকাল শুক্রবার, টোকিওতে এক বৈঠকে মিলিত হন। একই দিন প্রদত্ত এক ঘোষণায়, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম প্রযুক্তি কোম্পানিটি ২০২৪ সালের মধ্যে জাপানে ১০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৬৯ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করে।
কোম্পানিটি, আগামী বছর চিবা জেলায় জাপান ভিত্তিক তাদের প্রথম উপাত্ত কেন্দ্র খুলবে বলেও জানিয়েছে।
অন্যান্য পরিকল্পনার মধ্যে, সমুদ্রের তলদেশে তার স্থাপনের মাধ্যমে জাপান ও কানাডাকে যুক্ত করার পাশাপাশি মানব সম্পদে বিনিয়োগের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
কিশিদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে পিচাই, গুগল জাপানের দীর্ঘমেয়াদি অংশীদার হবে বলে তার আশাবাদ ব্যক্ত করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||