| ০৮ ডিসেম্বর ২০২২ | ৫:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 164 বার
জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা বুধবার টোকিওতে জাপান-চীন সম্পর্ক বিষয়ক ফোরামে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। করোনাভাইরাস মহামারীর পর সঙ্কুচিত হয়ে আসা বেসরকারি খাতের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করার ইচ্ছা তিনি ব্যক্ত করেছেন।
হায়াশি বলেছেন জাপান এবং চীনের মধ্যে সহযোগিতার অনেক সম্ভাবনা থাকা স্বত্বেও তাদের সম্পর্ককে নানারকম চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এবং অমীমাংসিত কিছু সমস্যা তাদের মধ্যে রয়েছে।
তিনি দৃশ্যত সেনকাকু দ্বীপমালার কাছে জাপানের সমুদ্র সীমায় চীনের সরকারি জাহাজের উপর্যুপরি অনুপ্রবেশের বিষয়টি মনে করে থাকবেন।
জাপান দ্বীপগুলো নিয়ন্ত্রণ করছে। সেই দ্বীপমালা যে জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, জাপান সরকার সেই অবস্থান বজায় রাখছে। চীন এবং তাইওয়ানও এর মালিকানা দাবি করছে।
হায়াশি আরও বলেছেন যে জাপান ও চীন উভয়েই হচ্ছে প্রধান শক্তির দেশ, অঞ্চল ও সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধি রক্ষা করা যাদের দায়িত্ব।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||