| ০৩ আগস্ট ২০২০ | ৭:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 740 বার
টোকিও প্যারালিম্পিকের আয়োজক কমিটি সোমবার স্থগিত হওয়া ক্রীড়া আয়োজনটির প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে। কিছু ক্রীড়ার সময়ের ক্ষেত্রে অল্প কিছুটা পরিবর্তন হলেও তারা চলতি বছরের জন্য পরিকল্পিত স্থানগুলো নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
প্যারালিম্পিকটি ২০২১ সালের ২৪শে আগস্ট শুরু হয়ে ১৩ দিন ধরে চলবে, যা মূলত চলতি বছরের পরিকল্পনার একদিন আগে হবে। সারাবিশ্ব থেকে আসা ক্রীড়াবিদরা ২২টি ক্রীড়ার মোট ৫শ ৩৯টি ইভেন্টে প্রতিযোগিতা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি আগস্টের ২৪ তারিখ এবং সমাপনী অনুষ্ঠান সেপ্টেম্বরের ৫ তারিখ উভয়ই চলতি বছরের সূচির মতই রাত ৮টায় শুরু হবে।
ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলো আগস্টের ২৭ তারিখ শুরু হয়ে সেপ্টেম্বরের ৪ তারিখ পর্যন্ত চলবে।
সেপ্টেম্বরের ৫ তারিখ অর্থাৎ সমাপনীর দিন টোকিওতে প্যারালিম্পিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, গ্রীষ্মের মারাত্মক দাবদাহ এড়ানোর জন্য অলিম্পিক ম্যারাথন উত্তরের শহর সাপ্পোরোতে স্থানান্তরিত করা হবে।
প্যারালিম্পিকে যুক্ত হওয়া একটি নতুন ক্রীড়া ব্যাডমিন্টন ইয়োইয়োগি জাতীয় জিমনেশিয়ামে সেপ্টেম্বরের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
হুইলচেয়ার রাগবিও ইয়োইয়োগি ভেন্যুতে আগস্টের ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এই ক্রীড়া অনুষ্ঠান দেখা শিশুদের বিবেচনায় নিয়ে ২২টি ক্রীড়ার মধ্যে ১৮টিই রাত ১০টায় শেষ হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||