| ১৪ ডিসেম্বর ২০২৫ | ৪:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 122 বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)–এর একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আমীরে জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাপান প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন—
জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মি. কাজুইকি কাতাওকা; সুমিতোমো কর্পোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড (Sumitomo Corporation Asia & Oceania Pte. Ltd.)-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার এবং ঢাকাস্থ জাপানি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মি. হিরোনোরি ইয়ামানাকা; ঢাকাস্থ জাপানি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (Dhaka Shoo-Koo-Kai)-এর প্রেসিডেন্ট মি. মানাবু সুগাওয়ারা এবং ভাইস প্রেসিডেন্ট মি. হিরোনোরি ইয়ামানাকা; মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড মি. সুগাওয়ারা মানাবু।
এছাড়া জেট্রো (JETRO) ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর জনাব শরিফুল আলম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাত জাহানও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের অবকাঠামো, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।”
জাপান প্রতিনিধি দল আমীরে জামায়াতকে জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় তিন শতাধিক জাপানি প্রতিষ্ঠান বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
বৈঠকের শেষাংশে আমীরে জামায়াত জাপান প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ’র প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলাম।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||