• শিরোনাম

    চীনে জাপানি মোটরগাড়ির বিক্রি হ্রাস

    | ০৭ ডিসেম্বর ২০২২ | ৭:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 85 বার

    চীনে জাপানি মোটরগাড়ির বিক্রি হ্রাস

    চীনা সরকারের কঠোর শূন্য-কোভিড নীতি এবং নতুন করে দেখা দেয়া সংক্রমণের এক তরঙ্গের মাঝে দেশটিতে নতুন জাপানি গাড়ির বিক্রি নভেম্বর মাসে ব্যাপকভাবে কমে গেছে।

    টয়োটা জানাচ্ছে, গতমাসে তারা নতুন প্রায় ১ লক্ষ ৪০ হাজার গাড়ি বিক্রি করেছে যা বছরওয়ারী হিসেবে ১৮.৪% কম। এই কোম্পানির জন্য ৬ মাসের মধ্যে এটাই প্রথমবার হ্রাসের ঘটনা।

    হোন্ডা জানাচ্ছে, তারা দেখতে পাচ্ছে নতুন গাড়ির বিক্রি ৪২.৮% হ্রাস পেয়ে ৭৮ হাজারে দাঁড়িয়েছে। নিসানের বিক্রি ৫২.৫% কমে গিয়ে দাঁড়িয়েছে ৪৭ হাজারটিতে।

    মে মাসের পর থেকে এই তিনটি মোটরগাড়ি নির্মাতা কোম্পানির গাড়ি বিক্রি চীনে প্রথমবারের মতো কমে গেছে। উল্লেখ্য, মে মাসে দেশটির সর্বচেয়ে বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র, শাংহাই ছিল লকডাউনের অধীনে।
    চীনে কোভিডে সংক্রমিত হওয়া লোকজনের সংখ্যা বেড়ে চলেছে, গতমাসের কোন একসময়ে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল রেকর্ড সর্বোচ্চ। ফলে কিছু বিতরণ ব্যবসা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যেগুলো এখনও খোলা রয়েছে সেগুলোতে খদ্দেরের সংখ্যা কমে গেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক