• শিরোনাম

    মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা

    | ০৭ নভেম্বর ২০২২ | ৭:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 119 বার

    মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা

    মধ্যপ্রাচ্যে দিন দিন বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা। কুয়েতের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক ব্যবসার সম্প্রসারণে বাংলাদেশে সংশ্লিষ্টদের সহযোগিতা চান কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা।সাধারণ মার্কেটগুলোতে ক্রেতাদের বেশির ভাগই ভারত, শ্রীলংকা, মিসর, পাকিস্তান, নেপাল, ফিলিপিন্সসহ এশিয়ার বিভিন্ন দেশের। এসব দেশের ক্রেতাদের কাছে বাংলাদেশি পোশাকের চাহিদাও বেশি।

    কুয়েতে বর্তমানে অনেক ব্যবসায়ী আছেন, যারা একই সেক্টরে কাজ করে নিজ অভিজ্ঞতা আর মেধায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কুয়েতের বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসা পরিচালনা করে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই। তবে বাংলাদেশে সংশ্লিষ্টদের কাছ থেকে আরও সহযোগিতা চান প্রবাসী ব্যবসায়ীরা।

    কুয়েতে বেশির ভাগ প্রবাসী ব্যবসায়ী নিজ কর্মস্থল থেকে অভিজ্ঞতা নিয়ে ব্যবসা শিখেছেন। কিন্তু বিদেশের সুশৃঙ্খল আইন মেনে ব্যবসা করে অভ্যস্ত প্রবাসীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন জটিলতার মুখে পড়ে দিন দিন অন্য দেশের দিকে ঝুঁকছেন।দেশের স্বার্থে প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

    তথ্য:ইন্টারনেট

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক