• শিরোনাম

    ডলারের বিপরীতে দরপতন ত্বরান্বিত, ১৪৯’এর স্তরে ইয়েন

    | ১৯ অক্টোবর ২০২২ | ৯:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 119 বার

    ডলারের বিপরীতে দরপতন ত্বরান্বিত, ১৪৯’এর স্তরে ইয়েন

    গতকাল সোমবার ডলারের বিপরীতে জাপানি ইয়েনের মূল্যমানের পতন ত্বরান্বিত হয়ে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ১৪৯’এর স্তরে পৌঁছেছে। বিনিয়োগকারীরা ইয়েন বিক্রি করে ডলার কিনছে এই প্রত্যাশায় যে সুদের হারের বৃদ্ধির মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা, যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে সুদের হারের ব্যবধানকে আরও বিস্তৃত করবে।

    এর পাশাপাশি, যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে যে তারা সরকারের ইতিপূর্বে প্রস্তাবিত প্রায় সকল কর হ্রাসের পদক্ষেপ বাতিল করবে, যা দেশটির আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের পুনরায় পাউন্ড কিনে নেয়ার জন্য প্ররোচিত করছে।

    উল্লেখ্য, গত মাসে ব্যাংক অফ জাপান ইয়েনের পতন ঠেকাতে বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে হস্তক্ষেপ করেছিল। জাপানি মুদ্রার মূল্যমানের আরও পতন বাজারে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি হস্তক্ষেপ ঘটায় কিনা, সেটি দেখার অপেক্ষায় এখন সংশ্লিষ্টরা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক