| ০৬ ডিসেম্বর ২০১৯ | ১১:১৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 989 বার
২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের জন্য জাপান সরকার ইতিমধ্যে ১লক্ষ ৬ হাজার কোটি ইয়েন বা প্রায় ৯৭০ কোটি ডলার খরচ করেছে বলে জানা গেছে।
প্রতিযোগিতার জন্য পুরো প্রত্যাশিত খরচের হিসাব প্রকাশে রাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে এই সংখ্যা হিসাব নিরীক্ষা বোর্ডকে প্ররোচিত করে।
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজক কমিটি গেমসের সাথে সরাসরি সম্পর্কিত প্রকল্পগুলোর ব্যয় ১ হাজার ২শ কোটি ডলারের বেশি হওয়ার প্রত্যাশার ঘোষণা দেয়ার পর এই অনুরোধ আসে।
বোর্ড জানতে পেরেছে যে ২০১৯ সালের মার্চ মাসে শেষ হওয়া ছয় বছরে সরকার ৩৪০টির মত প্রকল্পের পেছনে আনুমানিক ৯৭০ কোটি ডলার খরচ করেছে।
এর মধ্যে নতুন জাতীয় স্টেডিয়াম নির্মাণ, উত্তাপ প্রতিরোধ পদক্ষেপ এবং জাপানি ক্রীড়াবিদরা যেন পদক জিততে পারেন সেজন্য তাদের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করে নেয়া অন্তর্ভুক্ত আছে।
এক বছর আগে চালানো এক জরিপের চাইতে ব্যয় ২৩০ কোটি ডলারের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।
নিরীক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন জনগণের বোধগম্যতা পেতে হলে সরকারকে অবশ্যই মোট ব্যয়ের হিসাব বুঝে উঠতে এবং তা প্রকাশ করতে হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||