• শিরোনাম

    নিউইয়র্কে পতনের পর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে ইয়েন

    | ২২ অক্টোবর ২০২২ | ১১:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 120 বার

    নিউইয়র্কে পতনের পর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে ইয়েন

    শুক্রবার নিউইয়র্কে মার্কিন ডলারের বিপরীতে মূল্যমান পতনের পর জাপানি ইয়েন দ্রুত ঘুরে দাঁড়িয়েছে, যা এমন জল্পনা উসকে দিয়েছে যে টোকিওর কর্তৃপক্ষ হয়ত বাজারে হস্তক্ষেপ করেছে।

    ডলারের বিপরীতে ইয়েন প্রায় ১৫২’র কাছাকাছি পর্যায়ে নেমে গেলেও প্রায় দু’ঘন্টা পরে আবার ১৪৪ ইয়েনের কাছাকাছি পর্যায়ে ফিরে যায়।

    বাজার সূত্রসমূহের ভাষ্যানুযায়ী, ডলার বিক্রি করে ইয়েন কেনার মধ্য দিয়ে জাপান সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সম্ভবত বাজারে হস্তক্ষেপ করেছে।

    উল্লেখ্য, প্রায় ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী সুদের হার ৪.৩ শতাংশের উপরে উঠে যাওয়ার পর ইয়েনের মূল্যমান কমতে থাকে।

    জাপানে সুদের হার কম থাকায় বিনিয়োগকারীরা উচ্চ লভ্যাংশের আশায় ইয়েন বিক্রি করে চলেছে।

    প্রধান জাপানি ব্যাংকগুলোর কর্মকর্তারা বলছেন যে, ইয়েনের মূল্যমানের এরকম অস্থিতিশীল ওঠানামা অস্বাভাবিক। তাদের ভাষ্যমতে, মুদ্রার অবমূল্যায়ন ত্বরান্বিত হতে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো বাজারে হস্তক্ষেপ করে থাকতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক