• শিরোনাম

    জাপানে টানা ১৬ মাস ধরে বাণিজ্য ঘাটতি

    | ১৬ ডিসেম্বর ২০২২ | ৫:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 257 বার

    জাপানে টানা ১৬ মাস ধরে বাণিজ্য ঘাটতি

    জাপান নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ ঘাটতি সহ পরপর টানা ১৬ মাস ধরে বাণিজ্য ঘাটতি জানিয়ে আসছে। জ্বালানির মূল্য বৃদ্ধি এবং দুর্বল ইয়েনকেই প্রধানত এর জন্য দায়ী করা হচ্ছে।

    অর্থ মন্ত্রণালয় জানায় যে ঘাটতির এই পরিমাণ হলো ২ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। নভেম্বর মাসের জন্য ইয়েনের হিসাবে এই পরিমাণ হলো সর্বোচ্চ।

    এই বছর এখন পর্যন্ত মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ ২০১৪ সালের বার্ষিক রেকর্ডকে ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে।

    এক বছর আগের তুলনায় আমদানির পরিমাণ ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ লক্ষ ৮০ হাজার কোটি ইয়েন বা ৮ হাজার কোটি ডলারে উন্নীত হয়েছে। কয়লার মূল্য দ্বিগুণের বেশি, অপরিশোধিত জ্বালানি তেলের ৭০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মূল্য ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    রপ্তানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে তবে আমদানির মূল্য বৃদ্ধির তুলনায় তা পর্যাপ্ত নয়। রপ্তানির পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ লক্ষ ৮০ হাজার কোটি ইয়েন বা ৬ হাজার ৫০০ কোটি ডলারে গিয়ে দাঁড়িয়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি এবং নির্মাণ ও খনির কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতির চালান শক্তিশালী ছিল ঠিক যেমন এশিয়ায় সেমিকন্ডাকটর এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশের রপ্তানি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক