| ০৭ ডিসেম্বর ২০২২ | ৭:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 82 বার
এক বছর আগের চেয়ে অক্টোবর মাসে টানা সপ্তম মাসের মতো জাপানে প্রকৃত মজুরি হ্রাস পেয়েছে।
নামমাত্র বেতন বৃদ্ধি পেয়েছে তবে ভোক্তা মূল্যস্ফীতির তুলনায় তা ধীরগতিতে বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার প্রকাশিত শ্রম মন্ত্রণালয়ের প্রাথমিক উপাত্তে দেখা যায় যে গড় মজুরি ছিল ২ লক্ষ ৭৫ হাজার ৮৮৮ ইয়েন বা প্রায় ২ হাজার ডলার। এই গণনায় মূল এবং অতিরিক্ত কাজের সময়ের বেতনও অন্তর্ভুক্ত রয়েছে। এটি এক বছর আগের চাইতে ইয়েনের ভিত্তিতে ১.৮ শতাংশ বৃদ্ধি এবং টানা ১০ মাস ধরে বৃদ্ধি।
মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য করা প্রকৃত মজুরি ২.৬ শতাংশ হ্রাস পেয়েছে।
২০২০ সালের জুন মাসের পর থেকে এই প্রথমবারের মতো মাসিক গড় ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।
সেসময় করোনাভাইরাস মহামারির প্রভাবে মজুরি হ্রাস পায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||