| ২৪ মার্চ ২০২০ | ৯:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 816 বার
টোকিও অলিম্পিক আয়োজক কিমিটির প্রধান ইয়োশিরো মোরি আভাষ দিয়েছেন যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্তার অব্যাহত থাকায় তারা অলিম্পিক গেমস স্থগিতকরণের সম্ভাবনা বিবেচনা করে দেখবেন।
সম্ভাব্য স্থগিতকরণসহ গেমস নিয়ে আলোচনা চার সপ্তাহের মধ্যে শেষ করবে বলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি জানানোর পর তিনি সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মোরি বলেন, আয়োজক কমিটি পরিকল্পনা অনুযায়ী গেমস আয়োজনের চেষ্টা করেছিল এবং তা করতে আইওসি’র সঙ্গে একমত ছিল।
তবে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে বিশেষ অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, কমিটি এতটা বোকা নয় যে বর্তমান পরিস্থিতি সত্ত্বেও মূল পরিকল্পনাতেই স্থির থাকবে।
মোরি বলেন, যদি গেমস পিছিয়ে দেয়া হয় তাহলে কমিটিকে অবশ্যই কত মাসের জন্য সেটা পিছিয়ে দিতে হবে সে সম্পর্কে সিমুলেশন করতে হবে এবং দেখতে হবে যে নতুন সূচী অনুযায়ী সবগুলো খেলার ভেন্যু তখন খালি পাওয়া যাবে কিনা।
তিনি বলেন, আরেকটি বিষয় হচ্ছে ব্যয় এবং কমিটি এই বিষয়টি দ্রুততার সঙ্গে পরীক্ষা করে দেখবে। তবে, চার সপ্তাহের মধ্যে এই কাজটা সম্পন্ন করা কঠিন।
কমিটির মহাপরিচালক তোশিরো মুতো বলেন, বৃহস্পতিবার ফুকুশিমা জেলায় মশাল রিলে দৌঁড় আরম্ভ করার পরিকল্পনায় কোন পরিবর্তন আনা হয়নি।
তবে মুতো বলেন, করোনাভাইরাস নিয়ে বাস্তবতা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে এবং কমিটি রিলে দৌঁড় শুরুর আগে কিভাবে সেটা আয়োজন করা উচিৎ হবে সেটা পরীক্ষা করে দেখবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||