| ১৪ মার্চ ২০২০ | ৩:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 625 বার
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক ব্যবস্থাপনা কমিটি বলছে তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সহযোগিতায় টোকিওতে এই গেইমস আয়োজনের প্রস্তুতি চালিয়ে যেতে পারবে বলে প্রত্যাশা করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে এই গেইমস এক বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার পর টোকিও কমিটি একথা বলে।
টোকিও কমিটি বলে আই ও সি এবং আই পি সি’র সঙ্গে মিলে তারা জাপান সরকার, টোকিও মহানগর সরকার ও অন্যান্যদের সহযোগিতায় পরিকল্পনামত জুলাই মাসে নিরাপদে এই গেইমস আয়োজনের প্রস্তুতিতে এগিয়ে যেতে পারবে ব’লে আশা করছে।
কমিটি এও বলে যে তারা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেশ মেনে প্রস্তুতি গ্রহণের কাজে এগিয়ে যাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||