• শিরোনাম

    অলিম্পিকের উপর করোনাভাইরাসের প্রভাব পরীক্ষা করে দেখছে জাপান

    | ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ৫:৫৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 669 বার

    অলিম্পিকের উপর করোনাভাইরাসের প্রভাব পরীক্ষা করে দেখছে জাপান

    জাপানের ক্রীড়া এজেন্সি, আসন্ন অলিম্পিক এবং প্যারালিম্পিকের জন্য প্রস্তুতি নিতে থাকা ক্রীড়াবিদদের উপর করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে কী ধরনের প্রভাব পড়তে পারে তা পরীক্ষা করে দেখা শুরু করেছে। প্রায় ছয় মাস পরে টোকিওতে অলিম্পিক শুরু হবে।

    ক্রীড়াবিদদের প্রশিক্ষণ শিবির এবং জাপানের ভিতর ও বাহিরে আর্ন্তজাতিক প্রতিযোগিতাগুলোর উপর রোগটি কী ধরনের প্রভাব ফেলছে তা মূল্যায়ন করার জন্য জাপানি ক্রীড়া সমিতিগুলোর উপর জরীপ চালাচ্ছে ক্রীড়া এজেন্সি।

    বিভিন্ন সংগঠনের মাধ্যমে জরীপটি পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে জাপান অলিম্পিক কমিটি এবং জাপানি প্যারালিম্পিক ক্রীড়া সমিতিও অর্ন্তভুক্ত। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় নাগাদ এই জরীপের ফলাফল প্রকাশ করার আশা রাখছে ক্রীড়া এজেন্সি।

    চীনে নির্ধারিত অলিম্পিকে যোগ্যতা অর্জনের ইভেন্টগুলো এখন করোনাভাইরাস বিস্তারের কারণে অন্যত্র অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ফুটবল, টেবিল টেনিস এবং ট্র্যাক এন্ড ফিল্ড অর্ন্তভুক্ত রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক