| ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:৩৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 74 বার
জাপান সরকারের পরিচালিত এক সমীক্ষায় দেখা যাচ্ছে, পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাবে নভেম্বর মাসে পর পর তৃতীয় মাসের মত ভোক্তাদের মধ্যে ইতিবাচক মনোভাব কম ছিল।
দুই বা তার চেয়ে বেশি সদস্য বিশিষ্ট পরিবারের জন্য নির্ধারিত ভোক্তা আস্থা সূচক ছিল ২৮ দশমিক ৬ পয়েন্ট, যা অক্টোবর মাসের তুলনায় ১ দশমিক তিন পয়েন্ট কম।
মন্ত্রিসভা দপ্তর সারা দেশের ৮ হাজার ৪শো পরিবারের কাছে জানতে চেয়েছিল আগামী ৬ মাসে গাড়ি কেনা সহ অন্যান্য জিনিসে তারা কী পরিমাণ অর্থ ব্যয় করবেন বলে মনে করছে।
কর্মকর্তারা বলছেন, প্রাত্যহিক প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সম্প্রতি বেড়ে যাওয়ার দরুন সম্ভবত ভোক্তাদের অন্যান্য খাতে খরচ করার সুযোগ কমে গিয়েছে, কারণ নতুন সরঞ্জাম ও অন্যান্য জিনিস কেনায় খরচ করার মত অর্থ এখন তাদের পকেটে কম। তাছাড়া করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিও এর আরেকটি কারণ হতে পারে বলে কর্মকর্তারা মনে করছেন।
মন্ত্রিসভা দপ্তর পর পর দ্বিতীয় মাসের মত ভোক্তাদের মনোভাব সংক্রান্ত এর মৌলিক মূল্যায়নকে নিম্নমুখি সংশোধন করে, “দুর্বল হয়ে চলেছে” বলে বর্ণনা করেছে। মূল্যায়নে এই শব্দগুলো ২০১৯ সালের অক্টোবর মাসের পর এই প্রথম ব্যবহার করা হল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||