| ২৬ নভেম্বর ২০২২ | ১২:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 145 বার
চলতি মাসে টোকিও’তে ভোগ্যপণ্যের মূল্য চার দশকের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। মহানগরের বাসিন্দারা বিশেষ করে খাদ্যবস্তু, বিদ্যুৎ ও গ্যাস বাবদ ক্রমবর্ধমান ব্যয়ের চাপে হিমশিম খাচ্ছেন।
অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয় জানাচ্ছে, নভেম্বর মাসে টোকিও’র ২৩টি ওয়ার্ডে ভোগ্যপণ্যের মূল্যসূচক এক বছর আগের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির এই হার হচ্ছে ১৯৮২ সালের এপ্রিল মাসের পর থেকে সর্বোচ্চ।
কোম্পানিসমূহের ধারাবাহিকভাবে দাম বাড়িয়ে চলায় খাদ্যবস্তুর খুচরো মূল্য ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই পরিসংখ্যানে টাটকা খাবার অন্তর্ভুক্ত নেই, কারণ আবহাওয়ার ওপর নির্ভর করে এসব খাবারের দাম ব্যাপকভাবে ওঠানামা করে।
গ্যাস বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে ৩২ শতাংশের ওপর। বিদ্যুতের খরচ বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ।
টোকিও’র ভোগ্যপণ্যের মূল্যসূচক’কে, দেশব্যাপী মুদ্রাস্ফীতির গতিপ্রকৃতির অন্যতম প্রধান ইঙ্গিতবাহী বলে গণ্য করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||