| ১০ জুলাই ২০২০ | ৫:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 816 বার
এনএইচকে জানতে পেরেছে যে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজকরা খেলার জন্য সবকটি স্থান নিশ্চিত করে নিয়েছে। উল্লেখ্য করোনাভাইরাস মহামারীর কারণে অলিম্পিক খেলা আগামী বছর পিছিয়ে দেয়া হয়েছে।
খেলার জন্য ৪৩ টি নির্দিষ্ট স্থান এবং এথলেট ভিলেজ সহ অন্যান্য স্থাপনার মালিকদের সাথে আলোচনা করে আসছিল আয়োজকরা।
জুন মাসের মাঝামাঝি সময় নাগাদ সংবাদ মাধ্যমের একটি কেন্দ্র হিসাবে টোকিও বিগ সাইট, কুস্তি সহ অন্যান্য খেলাধূলার স্থান হিসাবে পরিচিত মাকুহারি মেসে এবং এথলেট ভিলেজ ব্যবহার করা হবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল।
এই বিষয়ের সাথে জড়িত কর্মকর্তারা বলছেন যে প্রস্তুতিমূলক কাজের জন্য স্থাপনাগুলোর ব্যবহার সহ আরো কয়েকটি সমস্যার সমাধান করে নেয়ার প্রয়োজন রয়েছে এখনো।
যত দ্রুত সম্ভব জুলাই মাসের ১৭ তারিখ আয়োজক কমিটি প্রতিযোগিতার নতুন সময়সূচী ঘোষণার পরিকল্পনা করছে। ঐ দিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একটি বৈঠক নির্ধারিত রয়েছে।
খেলার নতুন সময়সূচি মূল সময়সূচির সাথে প্রায় সমান, শুধু একটি মাত্র পার্থক্য হল যে খেলা ২০২০ সালে নয় ২০২১ সালে অনুষ্ঠিত হবে।
২০২১ সালে জুলাই মাসের ২৩ তারিখ থেকে ১৭ দিন ধরে চলবে টোকিও অলিম্পিক। ২০২০ সালে খেলা শুরু হওয়ার কথা ছিল জুলাই মাসের ২৪ তারিখ, তার থেকে মাত্র এক দিনের পার্থক্যে অনুষ্ঠিত হবে আগামী বছরের খেলা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||