| ১৬ ডিসেম্বর ২০২২ | ৫:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 261 বার
জাপান সরকার দেশের কৃষি পণ্য প্রচারে একদল খাদ্য উৎপাদনকারী এবং খুচরা বিক্রেতাদের একত্রে কাজ করার অনুমতি দিয়েছে।
৭টি ক্যাটাগরিতে প্রতিনিধিত্ব করা উৎপাদনকারীরা এক স্বীকৃতি অনুষ্ঠানে যোগ দিয়েছিল। তাদের পণ্যের মধ্যে সবজি, ফল এবং মিষ্টি জাতীয় খাবার অন্তর্ভুক্ত রয়েছে। এর লক্ষ্য হলো গ্রুপগুলো যেন বিদেশে জাপানের খাদ্য ব্র্যান্ডের পরিচিতি আরও শক্তিশালী করে তোলে।
সরকারের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে কৃষি, মৎস্য এবং বনজ পণ্যের বার্ষিক রপ্তানির পরিমাণ ৫ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৩ হাজার ৭০০ কোটি ডলারে উন্নীত করা। চলতি বছর অক্টোবর মাসে এই হিসাব ইতোমধ্যেই ১ লক্ষ কোটি ইয়েন ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত জানা যাওয়া এটি হলো সবচেয়ে দ্রুততম গতি।
মন্ত্রণালয় বর্তমানে তাদের নির্ধারণ করা সময়সীমার আগেই ৫ লক্ষ কোটি ইয়েন লক্ষ্যমাত্রায় পৌঁছানোর আশা করছে। এই কারণে গোমাংস এবং সামুদ্রিক পণ্য রপ্তানিকারক সহ আরও বেশি সংগঠনকে তারা স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে। বিভিন্ন অঞ্চলের উৎপাদনকারীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে নিতেও তারা উৎসাহিত করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||