| ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 91 বার
জাপান সরকার, বিদেশে অবৈধভাবে জাপানের উচ্চমানের অভ্যন্তরীণ ফল ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদন বন্ধে সহায়তা করতে একটি নতুন সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, অন্যান্য কয়েকটি দেশে ‘শাইন মাস্কাট’ ও ‘রুবি রোমান’এর মত উচ্চমানের আঙ্গুর উৎপাদনের সন্ধান পাওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গতবছর কার্যকর হওয়া সংশোধিত ‘উদ্ভিদ বৈচিত্র সুরক্ষা ও বীজ আইন’এ উদ্ভাবকদের নতুন ধরনের শস্য রপ্তানির গন্তব্য সীমিতকরণের অনুমোদন দেয়া রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, নতুন সংস্থাটি বিদেশে নিবন্ধন প্রক্রিয়ায় উদ্ভাবকদের সহায়তা প্রদান করবে। এটি, জাতীয় কৃষি ও খাদ্য গবেষণা সংস্থার পাশাপাশি জেলা সরকারগুলোর সহায়তায় গঠন করা হবে।
সংস্থাটি, অন্যান্য দেশে উৎপাদনের অনুমতি দেয়া কৃষিপণ্যের ধরনগুলোর জন্য লাইসেন্স ফিও সংগ্রহ করবে।
মন্ত্রণালয়, আগামী অর্থবছর থেকে এই পদক্ষেপগুলো আরম্ভের পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||