| ২৩ জুলাই ২০২০ | ৫:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 689 বার
বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারীর সর্বোচ্চ ধাপ এখনও পর্যন্ত দৃশ্যমান না হওয়ায় ২০২০ টোকিও অলিম্পিকের মোকাবেলা করতে হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্রীড়াবিদ ও দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করে নেয়া যায়।
বৃহস্পতিবার হচ্ছে মহামারীর কারণে স্থগিত হয়ে যাওয়া প্রতিযোগিতা শুরু হওয়ার ঠিক এক বছর বাকী থাকা।
চলতি বছর গ্রীষ্মকালের জন্য শুরুতে পরিকল্পনা করে নেয়া সময়সূচী ও স্থান ঠিক রেখে জুলাই মাসের ২৩ তারিখ থেকে ১৭ দিন ধরে ক্রীড়া প্রতিযোগিতা চলবে।
৩৩টি বিভিন্ন ক্রীড়ার রেকর্ড সংখ্যক ৩৩৯টি ইভেন্টে ১০ হাজারের বেশি ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। টোকিও গেমসের আয়োজক কমিটির প্রধান মোরি ইয়োশিরো বলেছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সারা বিশ্বের লোকজন যে জাপানে এসে নিরাপদে ও নিশ্চিন্তে বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন, কর্মকর্তারা তা নিশ্চিত করতে পারবেন কিনা।
কর্মকর্তাদের ভাইরাস পরীক্ষা ও টিকাদান সহ চিকিৎসা সেবা প্রদান ও কোয়ারেন্টিন পদক্ষেপ বিবেচনা করে দেখতে হবে। এছাড়া প্রতিযোগিতার ভেনু ও সেই সাথে থাকার জায়গা, পরিবহণ ও প্রশিক্ষণ গ্রহণের স্থানেও ভাইরাস প্রতিরোধ পদক্ষেপ তাদের নিতে হবে।
আয়োজক কমিটি সেপ্টেম্বর মাসে এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় ও টোকিও সরকারের সাথে আলোচনা শুরু করা এবং বছরের শেষ দিকে মৌলিক পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||