• শিরোনাম

    কোভিড লকডাউনের কারণে উহানের কারখানায় কাজকর্ম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে হোন্ডা

    | ৩০ নভেম্বর ২০২২ | ৬:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 57 বার

    কোভিড লকডাউনের কারণে উহানের কারখানায় কাজকর্ম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে হোন্ডা

    জাপানি গাড়ি নির্মাতা হোন্ডা মোটর জানিয়েছে, করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রোধ করার লক্ষ্যে প্রণীত বেইজিংয়ের শূন্য কোভিড নীতির অধীনে লোকজনের চলাচলের উপর কঠোর বিধি-নিষেধ আরোপ থাকায় চীনে তাদের কারখানাতে কাজকর্ম ব্যাহত হচ্ছে।

    সোমবার করোনাভাইরাসরোধী লকডাউনের কারণে হুবেই প্রদেশের উহান অঞ্চলে হোন্ডা তাদের মোটরগাড়ি কারখানার কাজকর্ম সাময়িকভাবে বন্ধ করে দেয়। উল্লেখ্য, কারখানাটিতে স্পোর্টস ইউটিলিটি যানসহ এই নির্মাতার মূল কিছু মডেল উৎপাদন করা হয়।

    হোন্ডার ভাষ্যমতে, এই কারখানার আশপাশের এলাকায় লকডাউন আরোপ থাকায় কর্মীরা কাজে আসতে পারছেন না।

    কোম্পানিটি এটিও জানিয়েছে যে, লকডাউন ঠিক কবে তুলে নেয়া হবে তা জানার কোনো উপায় না থাকায়, কারখানাটিতে কাজকর্ম আবার কবে শুরু হবে তার সিদ্ধান্ত তারা এখনও নেয়নি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক