• শিরোনাম

    দেশে রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না

    | ০৭ নভেম্বর ২০২২ | ৮:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 185 বার

    দেশে রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না

    বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এখন থেকে আর রেমিট্যান্স পাঠাতে চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে বিদেশ থেকে ছুটির দিনেও রেমিট্যান্স পাঠানো যাবে।

    সাংবাদিকদের তিনি বলেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) ধারাবাহিক বৈঠকের মতোই আমাদের আজকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভার সিদ্ধান্ত মতে, এখন থেকে ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিট্যান্স এবং ১০০ টাকায় রপ্তানি আয় সংগ্রহ করবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে মওকুফ করা হয়েছে রেমিট্যান্স পাঠানোর চার্জ বা কমিশন ফি। কোনো ধরনের খরচ ছাড়াই সোমবার (৭ নভেম্বর) থেকে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

    একই সঙ্গে ছুটির দিনগুলোতেও রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা। কারণ ছুটির দিনও এক্সচেঞ্জ হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকগুলোর পক্ষ থেকে।

    এদিকে বৈদেশিক মুদ্রার সংকটের এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্স বাড়াতে এ রকম উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক