• শিরোনাম

    নভেম্বরে বাংলাদেশে সাধারণ মূল্যস্ফীতি ৮.৮৫ শতাংশ

    | ০৬ ডিসেম্বর ২০২২ | ৬:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 139 বার

    নভেম্বরে বাংলাদেশে সাধারণ মূল্যস্ফীতি ৮.৮৫ শতাংশ

    বাংলাদেশের সাধারণ মূল্যস্ফীতির হার নভেম্বরে শূন্য দশমিক ০৬ শতাংশ কমে ৮ দশমিক ৮৫ শতাংশ হয়েছে। এতে গত তিন মাসে ধারাবাহিক মূল্যস্ফীতির হার কমেছে।

     

    বিগত অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৯১ শতাংশ এবং সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১ শতাংশ।

    আগস্টে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গত এক দশকে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৫২ শতাংশ। গত দুই মাসের থেকে কমেছে শূন্য দশমিক ৬১ শতাংশ।

    সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্বাভাবিক হওয়া, টিসিবির মাধ্যমে ভর্তুকিযুক্ত প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সরবরাহ জোরদার করা ও শীতকালীন শাকসবজির উদ্বৃত্তের কারণে মূলতবাংলাদেশে মূল্যস্ফীতি কমেছে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্য সূচক (সিপিআই) তথ্যে দেখা গেছে, নভেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ও অন্যান্য মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮ দশমিক ১৪ ও ৯ দশমিক ৯৮ শতাংশ। যা অক্টোবরে ছিল ৮ দশমিক ৫০ ও ৯ দশমিক ৫৮ শতাংশ।

    তবে নভেম্বরে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, যা অক্টোবরে ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। শহরাঞ্চলে সাধারণ মুদ্রাস্ফীতি ৮ দশমিক ৭০ শতাংশে নেমে এসেছে, যা অক্টোবরে ছিল ৮ দশমিক ৯ শতাংশ।

    সূত্র : ইউএনবি

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক