• শিরোনাম

    বিমান জ্বালানি টেকসই করে নেয়ার উপর আলোকপাত করছে জাপানের বিভিন্ন তেল কোম্পানি

    | ২৫ নভেম্বর ২০২২ | ৪:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 55 বার

    বিমান জ্বালানি টেকসই করে নেয়ার উপর আলোকপাত করছে জাপানের বিভিন্ন তেল কোম্পানি

    জাপানের তেল কোম্পানিগুলো এস এ এফ নামে পরিচিত টেকসই বিমান জ্বালানি উৎপাদন করে নেয়ায় চালানো প্রচেষ্টা জোরদার করে নিচ্ছে। আগামী বছরগুলোতে বিমান কোম্পানির গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসে সাহায্য করা হচ্ছে এর উদ্দেশ্য।

    ব্যবহৃত রান্নার তেল কিংবা উদ্ভিদ-ভিত্তিক সামগ্রী থেকে এস এ এফ তৈরি করা হয়। প্রচলিত জ্বালানির চাইতে ৮০ শতাংশ পর্যন্ত কম কার্বন ডাই অক্সাইড এটা নিঃসরণ করে।

    প্রধান তেল শোধনাগার কসমো অয়েল এস এ এফ উৎপাদনের জন্য জেজিসি হোল্ডিংস ও অন্যান্যদের সাথে মিলে চলতি মাসে এর আগে একটি কোম্পানি গঠন করেছে।

    পশ্চিম জাপানের ওসাকায় কসমো অয়েলের শোধনাগারে একটি উৎপাদন স্থাপনা তৈরি করা হবে। প্রায় দুই বছর সময়ে এর কাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে।
    জে জি সি হোল্ডিংস ভূ-সম্পত্তি উন্নয়ন কোম্পানি মিৎসুবিশি এস্টেটের সাথে সহযোগিতা করছে। টোকিওর কেন্দ্রস্থলের ভাড়াটেদের কাছ থেকে ব্যবহৃত রান্নার তেল সংগ্রহের পরিকল্পনা তারা করছে।
    আরেকটি প্রধান তেল কোম্পানি এনেওস ফ্রান্সের টোটাল এনার্জির সাথে জোটবদ্ধ হয়েছে। ২০২৫ সালের দিক থেকে তারা এস এ এফ তৈরির লক্ষ্য ধরে নিয়েছে। এছাড়া ইদেমিৎসু কোসান পরের বছর উদ্ভিদ-ভিত্তিক বিমান জ্বালানি তৈরি শুরুর লক্ষ্য ধরে নিয়েছে।

    সরকার চলতি দশকের শেষ দিকের মধ্যে বিমান জ্বালানির দশ শতাংশ এস এ এফে বদল করে নেয়ার লক্ষ্য বিমান কোম্পানির জন্য নির্ধারণ করে দিয়েছে।

    তবে টেকসই বিমান জ্বালানির খরচ সনাতন জ্বালানির চাইতে দুই থেকে দশ গুণ বেশি হতে পারে। ফলে কাঁচামাল সংগ্রহ এবং ব্যয় হ্রাসের দক্ষ পথের সন্ধান এখনও অনেক দূরে বিরাজমান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০১ অক্টোবর ২০২০

    ১২ অক্টোবর ২০২০

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ০৪ অক্টোবর ২০২০

    ১৫ সেপ্টেম্বর ২০২০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    ১৬ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক