• শিরোনাম

    গবেষণা : ‘দাড়ি পুরুষকে সুদর্শন ও ক্যান্সার থেকে রক্ষা পেতে সাহায্য করে’!

    | ২৩ জুলাই ২০১৯ | ১২:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 916 বার

    গবেষণা : ‘দাড়ি পুরুষকে সুদর্শন ও ক্যান্সার থেকে রক্ষা পেতে সাহায্য করে’!

    পুরুষকে শুধু সুদর্শনই দেখায় না, দাড়ি পুরুষদের স্বাস্থ্যবান রাখতেও সাহায্য করে, এবং কি ক্যান্সারের মত রোগ হওয়া থেকেও রক্ষা করে দাড়ি । এক গবেষণায় এমনই জানা গেছে। খবর ইন্ডিপেনডেন্টের।ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড-এর প্রফেসরের করা গবেষণায় বলা হয়েছে, মুখের দাড়ি সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে।

    ওই গবেষণার প্রধান লেখক পারিসি ব্যাখ্যা করে বলেন, দাড়ি সানস্ক্রিনের মত ক্ষতিকর রশিম মুখের ত্বককে সুরক্ষা দেয় না কিন্ত অতিবেগুনী রশ্মির হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এতে করে যারা দাড়ি রাখে তাদের মুখমণ্ডল সুরক্ষায় থাকে। দাড়ি তাদের ত্বক সজীব রাখে এবং ত্বকের ভাঁজ হওয়া থেকেও বাঁচিয়ে দেয়। এছাড়া দাড়িওয়ালা ব্যক্তিদের স্কিন ক্যান্সারের মত রোগ হওয়া থেকেও অনেকটা রক্ষা করে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

    ড. অ্যাডাম ফ্রেডম্যান ব্যাখ্যা করেছেন, সূর্যের অতিবেগুনি ত্বকে বয়স্কের ছাপ ও ক্ষতির প্রাথমিক কারণ। সুতরাং আপনার মুখমণ্ডল ভারি দাড়ি দিয়ে ঢাকা থাকলে তা সেসবের হাত থেকে রক্ষা পায়। গবেষণাটি ২০১৭ সালে করা হয় বলে খবরে বলা হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২১ সেপ্টেম্বর ২০১৯

    ১৮ ফেব্রুয়ারি ২০১৯

    ২৭ নভেম্বর ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক