• শিরোনাম

    ‘জাপান ও যুক্তরাষ্ট্র বিশ্বস্ত মিত্র’: জাপানের শীর্ষ মুখপাত্র

    | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 7 বার

    ‘জাপান ও যুক্তরাষ্ট্র বিশ্বস্ত মিত্র’: জাপানের শীর্ষ মুখপাত্র

    জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র শুক্রবার সাংবাদিকদের বলেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত একটি রাষ্ট্রীয় নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের করা উক্তির বিষয়ে জাপান মন্তব্য করার মতো অবস্থানে নেই, কারণ এটি ছিল দুটি ভিন্ন দেশের মধ্যে একটি মতবিনিময়।

    শি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, “চীনা ও আমেরিকান জনগণ জাপানি সামরিক আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল।”

    তবে, কিহারা মিনোরু এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে এবং তারপর থেকে তারা একে অপরের সবচেয়ে বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে। তিনি আরও বলেন যে, দুই দেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখছে।

    কিহারা উল্লেখ করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে জাপান একটি শান্তিকামী জাতি হিসেবে বিশ্ব শান্তি ও সমৃদ্ধিতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে এবং এই কর্মপন্থা ও মৌলিক নীতিগুলোর প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

    “তাইওয়ানের স্বাধীনতার” বিরোধিতা করার জন্য ট্রাম্পের প্রতি শি জিনপিংয়ের আহ্বানের বিষয়ে কিহারা বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে জাপান নেই। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্থিতিশীলতার জন্য তাইওয়ান প্রণালি জুড়ে শান্তি ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, জাপানের দীর্ঘদিনের অবস্থান হলো এই যে তারা আশা করে তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক