| ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৯:২৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 10 বার
টাইফুন দুজুয়ান জাপানের কানতো অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়েছে এবং ভূমিধসের সৃষ্টি করেছে, যার ফলে এখন পর্যন্ত নয়জন নিহত এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
শক্তিশালী এই টাইফুন সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত জাপানের দিকে এগিয়ে আসে। এর ফলে সৃষ্ট বৃষ্টির মেঘ কানতো এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বহু ঘন্টা ধরে অবস্থান করছিল। টোকিও শহর কানতো এলাকায় অবস্থিত।
কানতো এলাকার আটটি স্থানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
চিবা জেলায় ছয়জন মারা গেছেন এবং তিনজন নিখোঁজ রয়েছেন। কানাগাওয়া জেলার মিউরা ও ইয়োকোসুকা শহরে তিনজন মারা গেছেন এবং দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
বন্যা ও ভূমিধসের কারণে চিবা, কানাগাওয়া ও ইবারাকি জেলার ৬৩০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।