• শিরোনাম

    জাপানের শিযুওকা জেলা ফুজি পর্বতে আরোহণের নিয়মকানুন আরও কঠোর করবে

    | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 2 বার

    জাপানের শিযুওকা জেলা ফুজি পর্বতে আরোহণের নিয়মকানুন আরও কঠোর করবে

    জাপানের একটি জেলা, যেটি ফুজি পর্বতের কিছু আরোহণ পথ পরিচালনা করে, পর্বতটির বন্ধ মৌসুমে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আরোহীদের জন্য নিয়মকানুন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে।

    সাধারণত সেপ্টেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত চলা পাহাড়টির বন্ধ মৌসুমে দুর্ঘটনা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করতে শিযুওকা জেলার কর্মকর্তারা সোমবার বৈঠকে বসেন।

    কর্তৃপক্ষ উচ্চ-ঝুঁকিপূর্ণ এই সময়ে মানুষকে পর্বতারোহণ না করার জন্য অনুরোধ জানাতে থাকবে এবং এর পাশাপাশি নতুন নিরাপত্তা ব্যবস্থাও চালু করবে। পর্বতারোহণ বন্ধের মৌসুমে আরোহীদের তাদের হাইকিংয়ের পরিকল্পনা আগে থেকেই নিবন্ধন করতে হবে। যারা তা করতে ব্যর্থ হবেন, তারা পরবর্তীতে উদ্ধারের জন্য অনুরোধ করলে শাস্তির সম্মুখীন হতে পারেন। বর্তমানে সারা বছর নিবন্ধন করা ঐচ্ছিক।

    স্থানীয় সম্প্রদায়গুলো দাবি করেছে যে, নিবন্ধন করতে ব্যর্থ পর্বতারোহীদের হেলিকপটারে করে উদ্ধারের জন্য অর্থদণ্ড দিতে হবে। তবে জেলা কর্মকর্তারা জানান, হেলিকপটারে করে উদ্ধারের জন্য অর্থ আদায়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বাধা রয়েছে এবং তারা অন্যান্য সম্ভাব্য শাস্তির পাশাপাশি এই প্রস্তাবটি বিবেচনা করতে থাকবেন।

    জেলাটি আরোহীদের নিরুৎসাহিত করার জন্য প্রতিবন্ধকগুলোর উন্নতি সাধন এবং সতর্কতা চিহ্ন ও ঝলকানি বাতি স্থাপনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে। এছাড়াও, বন্ধ মৌসুমে আরোহণের ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য একটি ভিডিয়ো তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।

    জেলাটি জানায় যে, আগামী বছরের সেপ্টেম্বর মাসে পরবর্তী বন্ধের মৌসুম শুরু হওয়ার আগেই তারা পর্যায়ক্রমে এই পদক্ষেপগুলো চালু করার পরিকল্পনা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক