• শিরোনাম

    উত্তর কোরিয়া অন্তত ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে: জাপান

    | ১৩ অক্টোবর ২০২৬ | ৮:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 5 বার

    উত্তর কোরিয়া অন্তত ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে: জাপান

    জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়া সোমবার সকালে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

    কোইয়ারি তাকাশি জানান, উত্তর কোরিয়া দেশটির অভ্যন্তরভাগ থেকে উত্তর-পূর্ব এবং পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করেছে এবং ধারণা করা হচ্ছে যে সেগুলো দেশটির পূর্ব উপকূলের নিকটবর্তী জলসীমা ও জাপান সাগরে গিয়ে পড়েছে।

    তিনি বলেন, সকাল ৯টা ১৯ মিনিটের দিকে নিক্ষেপ করা প্রথম ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ প্রায় ২০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় ২২০ কিলোমিটার পথ অতিক্রম করে।

    কোইয়ারি বলেছেন, ধারণা করা হচ্ছে দ্বিতীয়টি সকাল ৯:৩৬ মিনিটের দিকে উৎক্ষেপণের পর সর্বোচ্চ প্রায় ৭০ কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং ৯১০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে।

    প্রতিমন্ত্রী আরও জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি অনিয়মিত গতিপথে উড়ে যাওয়ার সম্ভাবনাসহ বিষয়টি জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্লেষণ করে দেখছে।

    তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের ভূখণ্ড বা দেশটির একান্ত অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে কিনা, তা নিশ্চিত করা যায়নি। বিমান বা জাহাজের কোনো ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত করা যায়নি বলে তিনি আরও উল্লেখ করেন।

    কোইয়ারি বলেছেন, উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ উত্তর কোরিয়ার ধারাবাহিক কর্মকাণ্ড জাপান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, এগুলো জাপানের নাগরিকদের নিরাপত্তার জন্য একটি গুরুতর বিষয়।

    তিনি ব্যাখ্যা করেছেন যে, জাপান চীনের বেইজিংয়ে অবস্থিত তার দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে প্রতিবাদ দাখিল করেছে এবং দেশটির সর্বশেষ পদক্ষেপের নিন্দা করেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক