• শিরোনাম

    জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন তাকাইচি

    | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 3 বার

    জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন তাকাইচি

    জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন। অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

    স্থানীয় সময় সোমবার রাতে তাকাইচি নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথমবারের মতো সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

    জাপান ত্যাগের আগে তাকাইচি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, “আমি উত্তর কোরিয়ার অপহরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলার পদক্ষেপের গুরুত্ব, আইনের শাসন এবং জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরতে চাই।”

    তাকাইচি আরও বলেন, তিনি একটি অবাধ এবং উন্মুক্ত ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য জাপানের আগ্রহ প্রকাশ করতে চান। তিনি জ্বালানি সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ, গ্লোবাল সাউথের সাথে সহযোগিতা এবং এআই ও অন্যান্য প্রযুক্তি থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক