• শিরোনাম

    টোকিওতে জাপান-দক্ষিণ কোরিয়া সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান

    | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 4 বার

    টোকিওতে জাপান-দক্ষিণ কোরিয়া সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান

    টোকিওর লোকজন একটি বার্ষিক উৎসবে দক্ষিণ কোরিয়ার খাদ্য ও সংস্কৃতির স্বাদ নিতে সক্ষম হয়েছেন।

    উল্লেখ্য, দেশ দুটির মধ্যকার আদান-প্রদান গভীর করার লক্ষ্যে টোকিও ও সউলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

    চলতি বছরের টোকিও মেলাটি, গতকাল শনিবার শিনজুকু ওয়ার্ডে অবস্থিত কোরীয় সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে।

    অংশগ্রহণকারীদের কয়েকজন, কলেজ শিক্ষার্থী ও অন্যান্য তরুণ দক্ষিণ কোরীয়দের সাথে আলাপচারিতায় অংশ নেন। তাঁরা নিজেদের প্রিয় নাটক নিয়ে মতামত বিনিময় করেন এবং জাপানি ও কোরীয় ভাষার যেসব শব্দের উচ্চারণ প্রায় একই রকম, সেগুলোর মধ্যে তুলনা করেন।

    এছাড়া, একজন জাপানি পিয়ানোবাদক ও একজন দক্ষিণ কোরীয় বেহালাবাদকের একটি ধ্রুপদী সংগীত পরিবেশনার আয়োজন করা হয়।

    টোকিওর ৫৯ বছর বয়সী এক নারী বলেন যে, তিনি দক্ষিণ কোরিয়ার নাটক দেখেন, কিন্তু সে দেশের তরুণদের সাথে কথা বলার সুযোগ খুব কমই পান। তিনি বলেন, উৎসবটি তার জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা ছিল এবং তিনি আশা করেন, এই ধরনের আদান-প্রদানের মাধ্যমে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক