| ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ৯:০৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 4 বার
এনএইচকে জানতে পেরেছে যে, জুলাই মাসে একটি বড় ভূমিকম্পের পর সহায়তার প্রয়োজন থাকা সত্ত্বেও জাপানের কুমামোতো জেলার একটি শহরের অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে না।
ইয়াৎসুশিরো শহরের কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবার পর্যন্ত তারা এমন অন্তত প্রায় ২,০০০ পরিবারের তথ্য রেকর্ড করেছেন।
শনিবার পর্যন্ত শহরের আশ্রয়কেন্দ্রগুলোতে যতগুলো পরিবার আশ্রয় নিয়েছিল, এই সংখ্যাটি তার চারগুণেরও বেশি।
আশ্রয়কেন্দ্র ব্যবহার করা এড়িয়ে চলা ব্যক্তিরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নিজেদের বাড়িঘরে বা অন্য কোথাও অবস্থান করছেন। তারা কী ধরনের জীবনযাপন করছেন এবং কীভাবে তাদের সহায়তা দেওয়া সম্ভব তা নির্ধারণ করা কঠিন হওয়ায় তাদের ‘অদৃশ্য’ আশ্রয়প্রার্থী হিসাবে অভিহিত করা হচ্ছে।
ইয়াৎসুশিরোর কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে এবং ত্রাণসামগ্রী নিতে আশ্রয়কেন্দ্রে আসা লোকদের সাথে কথা বলার মতো পদ্ধতির মাধ্যমে অদৃশ্য আশ্রয়প্রার্থী থাকা পরিবারগুলোর সংখ্যা গণনা করেছেন।
অদৃশ্য আশ্রয়প্রার্থীরা আশ্রয়কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানানোর যে কারণগুলো দেখিয়েছেন, তার মধ্যে রয়েছে নিজ বাড়ি থেকে কৃষিজমির অতিরিক্ত দূরত্ব এবং ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ।
নগর কর্তৃপক্ষ এই ধরনের আশ্রয়প্রার্থীদের মধ্যে পানি, খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণের পরিকল্পনা করছে। তারা অন্যান্য কল্যাণমূলক সহায়তা প্রদানের জন্যও কাজ করবে, যেমন বয়স্ক নাগরিক বা প্রতিবন্ধী ব্যক্তি থাকা পরিবারগুলোতে জনস্বাস্থ্য বিষয়ক নার্সদের পরিদর্শন।
জুলাই মাসের শক্তিশালী ভূমিকম্পটি দেশের শূন্য থেকে ৭ মাত্রার স্কেলে ৬-এর উচ্চ মাত্রার তীব্রতা ইয়াৎসুশিরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল।
FacebookXShare